1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে মুকুল হোসেন নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত মুকুল হোসেন উপজেলার সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে ও গ্রাম বিএনপির সহ-সভাপতি।

তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টায় কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।

তার বুকে ও পিঠে ৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা।

স্থানীয়রা জানান, মুকুল হোসেন গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মত হাটতে বের হন। কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ৪টি গুলি করে পালিয়ে যায়। এ সময় সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

খবর পেয়ে ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস গুলির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে অপরাধীদের গ্রেফতারে।

স্থানীয়রা জানান, মুকুল হোসেনকে এর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দূর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com