1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

কুয়াকাটায় ৬ আবাসিক হোটেল লকডাউন, ২ হোটেল মালিককে জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হোম কোয়ারেন্টাইনের স্বাস্থ্যবিধি অমান্য করায় ২টি আবাসিক হোটেল মালিককে পচিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ অভিযানের নেতৃত্ব দেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের জন্য হোম কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে আবাসিক হোটেল রনি। শ্রমিকদের পাশাপাশি পর্যটক রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই হোটেলের মালিক মানিক মিয়াকে। একই অভিযোগে আবাসিক হোটেল রোজ ভ্যালিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সময় পায়রাতাপ বিদুৎ কেন্দ্রের শ্রমিকদের জন্য হোম কোয়ান্টাইন হিসেবে ব্যবহৃত ৬টি আবাসিক হোটেলকে লকডাউন করা হয়।
বর্তমানে কুয়াকাটায় মোট ১৪টি আবাসিক লক ডাউন করা হয়েছে। কুয়াকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থানরত শ্রমিকদের মধ্যে এ পর্যন্ত ২৮ জন করোনা শনাক্ত হয়েছে বলে পায়রা তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com