1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শ্রীবরদীতে ইয়াবাসহ হাফিজুর রহমান গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী থানার মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুর রহমান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার লঙ্গরপাড়া এলাকায় ফারুক মেম্বারের বাড়ির পশ্চিম পাশের একটি ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃত হাফিজুর রহমান পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামের এনামুল হক ওরফে মিন্টু চৌধুরীর ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, হাফিজুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com