1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় বাড়িতে ড্রামে রাখা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়িতে সংরক্ষণ করে রাখা প্লাস্টিকের পাত্রের (একটি প্লাস্টিকের ড্রাম কেটে দুই ভাগ করা পাত্র) ডিজেলে ডুবে আরাফ মিয়া নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরাফ মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবু মিয়ার একটি ট্রাক আছে। সম্প্রতি ওই ট্রাকটির জ্বালানি তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে যায়। মঙ্গলবার সেটি মেরামত করার জন্য ট্যাঙ্কে থাকা প্রায় ৫০ লিটার ডিজেল বের করে একটি প্লাস্টিকের পাত্রে রাখেন। প্লাস্টিকের পাত্রটি রাখা হয় বাড়ির একটি ঘরের বারান্দায়। মঙ্গলবার বিকেলে শিশু আরাফ ওই ঘরের বারান্দায় খেলছিল।

এক পর্যায়ে পরিবারের সবার অগোচরে সে ওই প্লাস্টিকের পাত্রে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরাফের মৃত্যু হয়।

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com