1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পড়াশোনায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীকে সাইকেল উপহার দিলেন গোলাম কিবরিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে পড়াশোনায় উৎসাহ দিতে মোঃ সামিদুল নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সাল্লাতলা এলাকায় ওই শিক্ষার্থী ও তার পরিবারের হাতে সাইকেলটি তুলে দেওয়া হয়।

শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া (ভিপি) এর পক্ষ থেকে উপহারটি তুলে দেন ইসলামী পাঠাগারের সভাপতি জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি উমর ফারুক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী গোলাম কিবরিয়ার কাছে একটি মোবাইল ফোনের আবেদন করেছিল। তবে বয়স বিবেচনায় তিনি শিক্ষার্থীর জন্য সাইকেল কেনার সিদ্ধান্ত নেন, যাতে করে সে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে। পাশাপাশি তার জন্য বিনা মূল্যে কোচিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

সাইকেল পেয়ে শিক্ষার্থী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহ দিতে তিনি সব সময় পাশে থাকতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com