1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

তেলের দামে কারসাজি, টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্যতেল বিক্রি এবং অবৈধ মোড়ক সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এতে মধুপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় তদারকি করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, মধুপুরের চান মিয়া এন্টারপ্রাইজকে ডিজেল ও পেট্রোলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা, সম্রাট এন্টারপ্রাইজকে সয়াবিন তেলের অতিরিক্ত দাম নেওয়ার দায়ে ১০ হাজার টাকা এবং মানিক স্টোরকে অবৈধ মোড়ক সংরক্ষণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কেউ নির্ধারিত দামের বেশি নিলে বা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এসময় টাঙ্গাইল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহকারী পরিচালক রাফি রহমানসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com