1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন

শাহবাগ থানায় ঢুকে ডাকসু সদস্যদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর শাহবাগ থানায় ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকসহ নেতৃবৃন্দদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ছাত্রদলের নেতৃত্বে শাহবাগ থানায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ সাংবাদিক সমিতির কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে খবর পেয়ে থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন সাংবাদিক ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। একপর্যায়ে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরবর্তীতে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। এতে থানার ভেতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও আটকা পড়েছেন।

এর আগে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই সময় হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com