1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

দেয়াল ধসে নিহতের ঘটনার সালিশ চলাকালে ফের দেয়াল ধসে আহত ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধসে নিহতের ঘটনার সালিশ চলাকালে ফের স্কুলের ছাদের দেয়াল ধসে পড়ে সাবেক কাউন্সিলর সহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শহরের পাইকপাড়া এলাকার হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, শায়েন চক্রবর্তী, তুর্জ। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক খোকন জানান, বিগত কয়েক মাস আগে পাইকপাড়া এলাকায় একটি নবনির্মিত ভবনের দেয়াল ধ্বসে পড়ে এক ব্যক্তি নিহত হয়। সেই ঘটনায় একটি সালিশ কার্যক্রমের জন্য আমরা রাতে প্রায় ২০ থেকে ৩০ জন স্থানীয়লোকসহ হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলাম।

এ সময় হঠাৎ বিদ্যালয়টির ভবনের উপরের ছাদের দেয়াল ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে ওই এলাকার সাবেক কাউন্সিলরসহ তিনজন আহত হন। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরেও জানান, রাতে ওই স্কুলের ছাদে কিছু নেশাখোর বখাটে ছেলে আড্ডা দেয়। মনে হয় তারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। প্রশাসন এ বিষয়ে নজর দেওয়া উচিত।

ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে সাথে সাথে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com