1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ইউপি নির্বাচন আসন্ন: কাকরকান্দিতে আলোচনায় শফি মন্ডল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ইউনিয়ন পরিষদ নির্বাচন এখনো বেশ দূরে। তবে প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন আগে-ভাগেই। কেউ প্যানা দিয়ে বোর্ড স্থাপন, কেউ ব্যানার টানিয়ে, কেউ পোস্টার সেঁটে, কেউ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় বেশ মনযোগী। কেউ কেউ আবার সামাজিক কর্মকাণ্ডে এমনকি মানবিক কাজেও আসছেন আলোচনায়। ফলে কোথাও কোথাও নবীন প্রার্থীরা বেশ আলোচনার জন্ম দিয়েছেন। মন কেড়েছেন ভোটারদের। তাদেরই একজন শফি মন্ডল।

নালিতাবাড়ী উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি গ্রামের একজন সফল ব্যবসায়ী শফি মন্ডল। ব্যবসা করে যেমনি জীবনে সফলতা পেয়েছেন, তেমনি আগে থেকেই আয়ের একটি অংশ অসহায়দের পেছনে ব্যয় করে কুড়িয়েছেন প্রশংসা। তবে তার ওই সহায়তার পেছনে ছিল না ভিন্ন কোন উদ্দেশ্য। গল্প তখনই পাল্টে গেল, যখন এলাকাবাসী তাকে চেপে ধরলেন ইউপি নির্বাচনে অংশ নিতে। নাছোরবান্দা এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সম্প্রতি তিনি হয়ে উঠলেন চেয়ারম্যান প্রার্থী। নিজ এলাকায় মতবিনিময় করে লোকজন নিয়ে নেমে পড়লেন ভোটের মাঠে। এরপর থেকেই তার কাজের ধরণ পাল্টে গেল। বেড়ে গেল পরিধি। ইউনিয়নের প্রতিটি কাঁচা ভাঙাচোড়া রাস্তা মেরামতে নেমে পড়লেন কোমড় বেঁধে। কথা সোজাসাপ্টা। কাকরকান্দি ইউনিয়নে এমন কোন রাস্তা থাকবে না, যেখানে অনায়াসে যাতায়াত করা যাবে না। কথা রেখে তিনি একের পর এক ভগ্নদশায় থাকা রাস্তাগুলোতে কোথাও মাটি, কোথাও বালু, কোথাও ইটের রাবিশ এবং পিকেট ভেঙে মেরামত করে চলেছেন। নির্মাণ করে দিচ্ছেন ঘরহীন মানুষের ঘর। কারও বা বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে স্থাপন করে দিচ্ছেন অগভীর নলকূপ। কারও আবার চিকিৎসা সহায়তা দিয়ে পাশে দাড়ানোর চেষ্টা করছেন।

বর্তমানে খুব কম সময়ের ব্যবধানে তিনি ইউনিয়নজুড়ে প্রার্থীতার ভিরে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে, শহিদ উল্লাহ তালুকদার মুকুলের মৃত্যুর পর যখন বর্তমান চেয়ারম্যান নিয়ামুল কাউছার হয়ে ওঠেছিলেন অপ্রতিদ্বন্দ্বী। সেখানে এখন অনেকেই শফি মন্ডলকে ঘিরে হিসাব কষছেন জোরেসোরেই। অনেকেই বলছেন, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম কাজী নজরুল ইসলামও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেন। যদি প্রার্থী নাও হন, তবে তার সমর্থন যেতে পারে শফি মন্ডলের দিকে। সেক্ষেত্রে দু’জনই গ্রহণযোগ্য ব্যক্তি এবং প্রার্থী হওয়ায় পাল্টে যাবে নির্বাচনের হিসাব। আর যদি শেষ পর্যন্ত তিনি প্রার্থী হনও তবু শফি মন্ডল থাকবেন তুমুল লড়াইয়ে। তখন নির্বাচনী হিসেব ঠেকবে ত্রিমুখী। যদিও এক্ষেত্রেও শফি মন্ডল বিজয় ছিনিয়ে নেবেন, এমনটি বলছেন অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com