1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

সরবরাহ কমের জন্যে নয়, তেলের সংকট তৈরি করা: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দেশে জ্বালানি তেলের সরবরাহ কম নেই, অসাধু চক্রের অনৈতিক ব্যবসার কারণে সংকট তৈরি হয়েছে, বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় ধরনের তেলের সংকট নেই। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বিশ্বব্যাপী পড়লেও বাংলাদেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী অভিযোগ করেন, একটি মহল কৃত্রিমভাবে সংকট তৈরি করে অনৈতিকভাবে তেল বিক্রি করছে। জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com