1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভয়াবহ আগুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুটের গোডাউন, চায়ের দোকানসহ আশপাশের কয়েকটি গোডাউন ও দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিন রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, প্রথমে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গোডাউনে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। গার্মেন্টসের ঝুটের গোডাউনে কাপড়ের আগুন হাওয়ায় আগুনের ভয়াবহ লেলিহান শিখা অনেক উপর পর্যন্ত দেখা যায়।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে দানা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com