1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসান-মিমের ‘হঠাৎ বিয়ে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : শুরুটা করেছিলেন লাক্স সুপারস্টার হিসেবে। গ্ল্যামার দিয়ে বাজিমাত করা বিদ্যা সিনহা মিম তার ক্যারিয়ার শুরু করেন প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে। এরপর থেকে তিনি নিয়মিতই কাজ করছেন বিজ্ঞাপন এবং নাটক-সিনেমায়।

অন্যদিকে গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়া তাহসান খানও গেল কয়েক বছর ধরে পুরোদস্তুর অভিনয়ের মানুষ। তাকে দেখা গেছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়।

এটি দিয়ে লম্বা বিরতির পর নাটকে ফিরলেন মিম। সাম্প্রতিককালে তিনি সিনেমায় মনযোগী হয়ে পড়েন। সেখানে ব্যস্ততা বাড়ায় ছোটপর্দার অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তবে আসছে ঈদ উপলক্ষে বিশেষ অনুরোধে কাজ করলেন ‘হঠাৎ বিয়ে’ নাটকে।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘তাহসানের সঙ্গে এর আগে বেশকিছু নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করেছি। আমাদের বোঝাপড়াটা বেশ ভালো বলেই হয়তো এ পর্যন্ত একসঙ্গে যতগুলো কাজ করেছি তা দর্শকের পছন্দ হয়েছে। প্রত্যাশা করছি ঈদের এই নাটকটিও ভালো লাগবে সবার।’

নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে কোরবানি ঈদে বাংলাভিশনে ‘হঠাৎ বিয়ে’ নাটকটি প্রচারিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com