1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিক জব্দ

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা এলাকা থেকে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জোনাব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল হারিয়াকোনা পাহাড়ি গ্রামে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৩০ হাজার ৩০০ টাকা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ হাবিলদার সাইদুর রহমান কসমেটিক সামগ্রী জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com