1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে শুরু হয়েছে ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬’। শনিবার (২৬ এপ্রিল) শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. মামুনুর রশিদ পলাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তরফদার মাহমুদুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক বলেও উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, নিয়মিত অনুশীলন, সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শেরপুরের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলোয়াড়, কোচ, সাংবাদিক ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন স্কুল দলের অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com