1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শ্রমজীবীদের মুখে হাসি ফোটাতে নকলায় ব্যতিক্রমী আয়োজন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শেরপুরের নকলা পৌরসভায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও নকলা পৌরসভার জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিবের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক শ্রমজীবী সুবিধাবঞ্চিত মানুষের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরীফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর শাহ আলম শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা, নকলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ও সমাজসেবক লিটন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রুজেল মিয়া আইনজীবী মেহেদী হাসান শান্ত, শ্রমিক কল্যাণ ফেডারেশন নকলা পৌরসভার সভাপতি ইমাদ সোহেল আকন্দ ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানসহ জামায়াতে ইসলামী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com