1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

শেরপুরে ডিসির বিদায় সংবর্ধনা ও উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তারফদার মাহমুদুর রহমানের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষের সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়।

রোববার (২৬ এপ্রিল) শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী সংবর্ধনা গ্রহণ এবং উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক তারফদার মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, পৌরসভার সম্মেলন কক্ষের সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন কাজ স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় সরকারের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সম্মেলন কক্ষের সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদান সহজতর হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com