1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬”

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সচেতনতা, দাওয়াহ্ ও মানবসেবার এক অনন্য বার্তা নিয়ে শেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬”। ফিকরুল উম্মাহ বাংলাদেশ-এর ব্যতিক্রমী উদ্যোগে আয়োজিত এই সেমিনারকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে।

আগামী ২ মে, শনিবার বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শেরপুর জেলা শহেরর উৎসব কমিউনিটি সেন্টার এন্ড ক্যাফেতে (হেড পোস্ট অফিস সংলগ্ন) এই সেমিনার অনুষ্ঠিত হবে। একই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফিকরুল উম্মাহ বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোহাব্বাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশিদুল ইসলাম রাশেদ। এছাড়া দেশের খ্যাতনামা আলেম ও বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তাদের মধ্যে রয়েছেন শায়েখ হারুন ইজাহার, মাওলানা মীর ইদ্রিস নদভী, ব্যারিস্টার আল মামুন রাসেল, ওস্তাদ জাকারিয়া মাসুদ, রাফিউজ্জামান রাফি, দাঈ মাওলানা ইবনুল হাসান এবং মুফতি শারাফাত হোসাইন।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য শপিং ব্যাগ, কলম, নোটবুক, নাস্তা ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। সেমিনারে অংশগ্রহণের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারন করা হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান করা যাচ্ছে। একই সাথে রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭৮৫৯০০৪৬৭ নম্বরে (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আয়োজকদের মতে, এই সেমিনার শুধু একটি অনুষ্ঠান নয়। এটি দাওয়াহ্, সচেতনতা ও মানবসেবার এক সম্মিলিত প্ল্যাটফর্ম। যা সমাজে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com