1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

শেরপুরে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এ কে এম জহিরুল ইসলাম। রোববার (২৬ এপ্রিল) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা তাকে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের আগে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পরে বিদায়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন ও সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ কে এম জহিরুল ইসলাম ২৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। শেরপুরে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com