1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সফরের শুরুতেই তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

এরপর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

যশোরের উন্নয়নে এই সফরের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে উলশী খালটি স্থানীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এই খাল খনন করা হয়েছিল, যা এলাকার কৃষি ও অর্থনৈতিক চিত্র বদলে দিয়েছিল। দীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবলিক লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মসূচিগুলো এই অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com