1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফজলুল হক চৌধুরী (অকুল) এবং পৌর বিএনপির সদস্য সচিব এস. এম. সোহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

এ সময় প্রান্তিক ও ক্ষুদ্র কয়েক শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com