1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা চর্চার লক্ষ্যে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক), জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বিদ্যালয়ের মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর এবং গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ স্টোরে কোনো বিক্রেতা থাকে না; শিক্ষার্থীরা নিজেরাই পণ্য নিয়ে নির্ধারিত মূল্য পরিশোধ করে, যা তাদের মধ্যে সততা চর্চায় সহায়তা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com