1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

প্রধানমন্ত্রী না থাকলে আমরা সংসদে বক্তা খুঁজে পাই না: চিফ হুইপ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের না থাকলে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার আগ্রহ কমে যায় বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার ও চিফ হুইপের মধ্যকার আলোচনায় বিষয়টি উঠে আসে।

অধিবেশন চলাকালে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম বক্তা হিসেবে ঘোষণা করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এতে স্পিকার চিফ হুইপকে প্রশ্ন করেন, কেন তালিকায় নাম থাকলেও সদস্যদের বক্তব্য পাওয়া যাচ্ছে না।

জবাবে চিফ হুইপ বলেন, তালিকায় থাকা সদস্যদের সঙ্গে বক্তব্যের ব্যপারে কথা বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় অনেক সদস্য বক্তব্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না। “প্রধানমন্ত্রী সংসদের প্রাণ। তিনি থাকলে সবাই বক্তব্য দিতে চান। উনি না থাকলে আমরা অনেক বক্তাই পাই না” বলেন তিনি।

এ সময় লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে জানান, এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। পরে স্পিকার তাকে বসতে বলেন এবং পরবর্তীতে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দেন।

অধিবেশনে প্রথম সারিতে কমসংখ্যক মন্ত্রী উপস্থিত থাকায় স্পিকার অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের এলাকার সমস্যা নিয়ে বক্তব্য শোনার জন্য মন্ত্রীদের উপস্থিত থাকা প্রয়োজন।

জবাবে চিফ হুইপ জানান, কিছু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। তবে উল্লেখযোগ্যসংখ্যক মন্ত্রী-প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com