1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে বিয়েই করতাম না ওখানে: সংসদে স্পিকার

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে বিয়েই করতেন না ওখানে- সংসদে এমনটাই জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। যদিও রসিকতার সুরেই এ কথা বলেছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের বজ্রপাতের আগাম সতর্কবার্তা সম্পর্কিত জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার পর তিনি হাস্যরসের ছলে এ মন্তব্য করেন।

স্পিকারের এই মন্তব্যে অধিবেশন কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জন্ম সুনামগঞ্জে। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা দিলারা হাফিজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি গত ১৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com