1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ভূমি অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তিনি এসব প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দেওয়া বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। এ সময় সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি। জাপানগামী এক শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

পরে বাজিতখিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও দ্রুততর করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এবং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com