1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

শেরপুর ডিবি পুলিশের অভিযানে হিরোইন জব্দ, আটক ১

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রানা, শেরপুর : শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০৫ গ্রাম হেরোইন ও ৯০০ গ্রাম হেরোইন সদৃশ উপাদান জব্দ করেছে। এ ঘটনায় আন্তঃজেলা মাদক চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন ইয়াসির আলী (২৩) কে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, শেরপুর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন চকপাড়া মিলন মোড় এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। মঙ্গলবার গভীর রাতে পরিচালিত ওই অভিযানে ডিবির একটি দল ৫ গ্রাম হেরোইন ও ৯০০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার জাতীয় উপাদান জব্দ করে।

শেরপুর জেলা ডিবির অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেন, আটক ইয়াসির আলী মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে অভিযান চালিয়ে অতিরিক্ত মাদক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com