1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসককে শেরপুরে স্বাগত জানান এবং জেলার উন্নয়ন ও জনসেবায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় উঠে আসে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর গড়ে তুলতে সব দপ্তরের সমন্বিত ও কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি জেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামকেও স্বাগত জানান এবং জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com