1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শব্দ দূষণ রোধে সামাজিক সচেতনতার আহ্বান

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় শব্দ দূষণ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, শুধু আইনের প্রয়োগ নয়, মানুষের মানসিকতা ও আচরণগত পরিবর্তনও শব্দ দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল ) জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বক্তব্যে তিনি শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এ থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে সহনশীল ও মানবিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং পুলিশ পরিদর্শক শ্যামল চন্দ্র ধর।

 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com