1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ী’র এ্যাসিল্যান্ড, ওসি করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ৫৯

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গল ও বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল কয়েকদিন যাবত সর্দি, জ্বর ও শরীর ব্যথায় ভোগছিলেন। পরে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা দিলে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে তার করোনা পজেটিভ বলে শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
এছাড়াও নবাগত সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস সামান্য জ্বর ও সর্দিতে ভোগছিলেন। পরে সোমবার তার নমুনা পাঠানো হলে এরপর তিনি সুস্থ হয়ে যান। তবে বুধবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ১৫ এপ্রিল থেকে ১৭ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ জন। এরমধ্যে মরা গেছে ২ জন, সুস্থ হয়েছেন ৫১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। তবে সরকারী হিসেবের বাইরে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও একজনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com