1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে ইউপি সদস্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীতে হেলাল উদ্দিন নামে এক ইউপি সদস্যসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের শীর্ষ মাদক সম্রাট ফারুক আহম্মেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

গ্রেফতারকৃতরা হলো, ঝিনাইগাতী থানার শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারী ফারুক আহমেদ (৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নূরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে ওই এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল (২৪)। এরমধ্যে হৃদয় হাসান শিমুল বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার রাতে উত্তর ডাকাবর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদের বাড়ি থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তাদের তল্লাশি চালিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকোলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com