1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)। বোধিবৃক্ষে পানি উৎসর্গসহ নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বোমাং সার্কেলে চীফ রাজা উচপ্রু চৌধুরীর নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এতে শত শত নর-নারী, দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা চন্দনের পানি ও ফুল নিয়ে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজগুরু বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে এসে সমবেত হয়। সেখানে পূজারীরা প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণ শেষে বোধিবৃক্ষের মূলে চন্দনের জল ও ফুল উৎসর্গ করেন।
অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কেতু মহাথের। এসময় ধর্মপ্রাণ বৌদ্ধরা ইহকাল ও পরকালের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই তিনটি স্মৃতিবিজড়িত দিন হিসেবে বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com