1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

ঝিনাইগাতী মহিলা কলেজের অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমানের বিরুদ্ধে এলাকাবাসীর আয়োজনে অপসারণ ও শাস্তিরর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনের মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ওই কলেজের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাদশা, কলেজের আরেক সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক বেলায়েত হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা ওই কলেজের স্বাধীনতাবিরোধী, রাষ্ট্রদ্রোহী, সীমাহীন দুর্নীতিবাজ, কাগজ জালিয়াতকারী অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমানের অপসারণ এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। বক্তারা উল্লেখ করেন, সীমাহীন দুর্নীতি, অনিয়ম এবং লাগামহীন স্বেচ্ছাচারের কারণে তাকে অধ্যক্ষের পদ থেকে অপসারণ করে তার যথাযথ শাস্তির দাবী জানান।
মানববন্ধন শেষে অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com