1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে মহান মে দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২৬

রানা, শ্রীবরদী : “সুখী শ্রমিক, কর্মঠ হাত, আগামী দিনের নব প্রভাত”—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুর রহমান শহীদ, সিনিয়র সহসভাপতি সারোয়ার মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা র‍্যালিতে অংশ নেন।

মে দিবস উপলক্ষে উপজেলার ভায়াডাঙ্গা, কর্ণঝোড়া, কুরুয়া ও ঝগড়ারচর এলাকাতেও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com