1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন—ঝিনাইগাতী উপজেলার পশ্চিম কারাগাঁও গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে আনিস আলী (৫৫) এবং রানী শিমুল ইউনিয়নের আসন্দিকান্দা গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮)।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলমের তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোরশেদ আলমের নেতৃত্বে একটি দল উপজেলার ভায়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সোনার বাংলা হোটেলের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম আটকরের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com