1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলো চার শতাধিক রোগী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫মে) দিনব্যাপী উপজেলার গণপদ্দী ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যেখানে নারী, পুরুষ ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে উপস্থিত হন।

গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠন ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, চর্ম-যৌন, চক্ষু, ডেন্টাল, শিশু ও গাইনি রোগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন।

এছাড়া ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এ সময় গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান সুমন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সভাপতি হাফেজ ইমাম হাসান সাব্বিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com