1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নকলায় রাস্তায় নামলেন সাংবাদিকরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ১৪ দফা দাবি বাস্তবায়ন ও ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শেরপুরের নকলায় বিক্ষোভ করেছে স্থানীয় সংবাদকর্মীরা। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মিছিলটি পৌর শহরের হলমোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শফিউজ্জামান রানা, শফিউল আলম লাভলু, জাহাঙ্গীর হোসাইন আহমেদ, আব্দুল্লাহ আল আমিন, নাহিদুল ইসলাম রিজন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে নিরলসভাবে কাজ করে গেলেও তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। বক্তারা উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকল নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com