1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে ফিস্টুলা নির্মূলে অ্যাডভোকেসি সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) ইউএনএফপিএ’র অর্থায়ন ও সিআইপিআরবির সহযোগিতায় আয়োজিত এ সভায় ফিস্টুলা শনাক্তকরণ, চিকিৎসা ও রেফারেল ব্যবস্থা জোরদারে গুরুত্ব দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিনের সভাপতিত্বে এতে ফিস্টুলা বিষয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ইউএনএফপিএ’র কর্মকর্তা ডা. সপ্তর্ষি সাহা শ্যামা ও স্বাগত বক্তব্য দেন সিআইপিআরবির জেলা সমন্বয়কারী শারমিন আক্তার।

সভায় আরও বক্তব্য দেন শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সেলিম মিয়া, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাস, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মো. লুতফুর কবির এবং জেলা সদর হাসপাতালের গাইনি ও অবস বিভাগের কনসালট্যান্ট ডা. হাসিনাতুল ফেরদৌস লোপা।

বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল সম্ভব। আসন্ন ক্যাম্পেইন সফল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com