1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে মৎস্য খামারে বিষ প্রয়োগের অভিযোগ, কয়েক লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি মৎস্য খামারের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের তরমুজপাড়া গ্রামে অবস্থিত একটি বেসরকারি ডেইরি অ্যান্ড ফিশারিজ খামারে ঘটেছে।

খামার সংশ্লিষ্টরা জানান, প্রায় ১০ একর জমির ওপর গড়ে ওঠা খামারটির ১০টি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। মঙ্গলবার সকালে নিয়মিত খাদ্য দিতে গিয়ে কেয়ারটেকার মকবুল হোসেন দুটি পুকুরে বিপুল পরিমাণ মৃত মাছ ভাসতে দেখেন। তার ধারণা, রাতের আঁধারে কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে।

খামারের দায়িত্বে থাকা চিকিৎসক মোশারফ হোসেন বলেন, আক্রান্ত দুটি পুকুরে রুই, কাতল, সিলভার কার্প ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষক্রিয়ার কারণে মাছ মারা যাওয়ায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

খামারের কর্ণধার এবিএম কাইয়ুম মুঠোফোনে জানান, বিষয়টি ইতোমধ্যে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুকুরের পানি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com