1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লালমনিরহাট সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর নিয়ন্ত্রণে উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে ড্রোনটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মুগলিবাড়ী সীমান্তের শূন্যরেখার ১০ থেকে ১৫ গজ অভ্যন্তরে ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়ন হিমালয় ক্যাম্পের টহল দলের সদস্যদের উড্ডয়ন করা ড্রোনটি পার্শ্ববর্তী ভুট্টা খেতে আছড়ে পড়ে। এ সময় ওই টহল দলের সদস্যরা ছাড়াও বেশকিছু বিএসএফ সদস্য খেতের পাশে অবস্থান নেন। এ সময় কাজে থাকা বাংলাদেশী কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা এ সময় বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পকে ঘটনা জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডারের সাথে যোগাযোগ করেছেন। তাঁরা ড্রোনটির ব্যাপারে জানতে চেয়েছেন, তাঁদেরকে বলা হয়েছে ড্রোনটি বিজিবির আওতায় রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com