1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

অনন্ত জলিলের ছবি থেকে বাদ পড়লেন হিরো আলম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

বিনোদন প্রতিনিধি : ক’দিন আগেই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিলেন হিরো আলমকে তার ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছেন অনন্ত জলিল। বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়াও চলচ্চিত্র সমিতিতে অনন্ত জলিল যেদিন ৫ লাখ টাকা দেন সেদিনও নতুন লুকে দেখা যায় হিরো আলমকে।

কিন্তু বৃহস্পতিবার হিরো আলমকে ফোন দিয়ে জানিয়ে দিলেন তার ছবি থেকে বাদ।
বিষয়টি নিশ্চিত করে হিরো আলম ওরফে আশরাফুল আলম বলেন, ‘একটু আগে অনন্ত জলিল ভাই আমাকে ফোন দিয়ে বললেন আমি তার ছবি থেকে বাদ। আমিও বললাম ঠিক আছে। আমি অত কারণ শুনতে চাইনি। কারণ আমাকে তো তিনি আর এমনি নেননি, জনপ্রিয়তা আমার ছিল বলেই নিয়েছিলেন।’
কী কারণে বাদ? এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘গতকাল (বুধবার) চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সংবাদ সম্মেলনে আমাকে ডাকা হয়। সেখানে আমি সকলের অনুরোধে কিছু কথা বলি। আমাকে বলা হলো জায়েদ খান ভাইয়ের সঙ্গে ক’দিন আগের দ্বন্দ্ব নিয়ে। আমি তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি, আমি চলচ্চিত্রে কাজ করি কিন্তু জায়েদ ভাই আমাকে চেনে না বলেছেন, এটা আমার দুঃখ লেগেছে।’
সোশ্যাল মিডিয়ার আলোচিত এই তরুণ বলেন, আমি কাল (বুধবার) কেন কথা বললাম প্রযোজক সমিতিতে, ওইসব প্রযোজক কি তোমাকে ছবি দেবে? তুমি বেশি বোঝো কেন? তোমাকে জায়েদের বিপক্ষে কথা বলতে কে বলেছে? আমি তো তোমাদের মিটমাট করে দিয়েছি। তারপরেও কেন তুমি কথা বলতে গেছ। তোমাকে আমার ছবিতে কাজ করতে হবে না। তুমি বাদ। আমি একটু পরে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছি।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com