1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২৬

রাঙ্গামাটি : জেলে, মৎস্য আহরণকারী, মৎস্যখামারিরাও কৃষক কার্ডের আওতায় পড়বে এবং কৃষক কার্ডের মাধ্যমে তাদের ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৬ মে) দুপুরে কাপ্তাই হ্রদে রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের পোনা অবমুক্তকরণ ও জেলেদের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘কাপ্তাই হ্রদে মাছ আহরণকারী জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এর ফলে জেলেদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং তারা বিকল্প আয়মুখী কার্যক্রমে যুক্ত হতে পারবেন।’

প্রতিমন্ত্রী জানান, কৃষক কার্ডে প্রায় ১০ ধরনের সুবিধা থাকবে। এছাড়া মাছের প্রজনন বৃদ্ধি ও হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে কাপ্তাই হ্রদে খনন কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কাপ্তাই লেক বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। এই লেককে দূষণমুক্ত রাখব। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com