1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী সাইফুল পেল দুই লাখ টাকার চিকিৎসা সহায়তা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরখরিয়াকান্দা গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (১৮) দুই বছর ধরে মেরুদণ্ডের গুরুতর আঘাত নিয়ে শয্যাশায়ী। অবশেষে তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছে অস্ট্রেলিয়াভিত্তিক সামাজিক সংগঠন ‘স্টার ফাউন্ডেশন’। সংগঠনটির পক্ষ থেকে তাকে দুই লাখ টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

সাইফুল উপজেলার ৭ নম্বর নালিতাবাড়ী সদর ইউনিয়নের খরখরিয়াকান্দা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুপারি গাছে ওঠার সময় পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আর্থিক সংকটের কারণে শুরুতে সামান্য চিকিৎসা করা হলেও পরে আর উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় তার শরীরে ঘা ও সংক্রমণ দেখা দেয়।

এদিকে সাইফুলের মা মারা গেছেন আগেই। কয়েক মাস আগে তার বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হন। পরিবারের একমাত্র বোন তাদের দেখাশোনা করে আসছেন। দরিদ্র এই পরিবারটি দীর্ঘদিন চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছিল।

এমন পরিস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও নালিতাবাড়ী ইসলামী পাঠাগারের সভাপতি মো. জাহিদ হাসানের সহযোগিতায় সাইফুলের বিষয়টি জানতে পারে স্টার ফাউন্ডেশন। পরে সংগঠনটির সহযোগী প্রতিষ্ঠান বি.এম. সাবাব ফাউন্ডেশন সরেজমিনে খোঁজ নিয়ে চিকিৎসার উদ্যোগ নেয়।

বুধবার সকালে নালিতাবাড়ী থেকে সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এর আগে বি.এম. সাবাব ফাউন্ডেশনের কার্যালয়ে তার পরিবারের হাতে দুই লাখ টাকার চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।

স্টার ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও বি.এম. সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, “সাইফুল অন্য সবার মতো স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, উন্নত চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে উঠবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com