1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে ইয়াবাসহ একজন আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহানিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক বাবুল মিয়া উপজেলার কুড়িকাহানিয়া গ্রামের মোজা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িকাহানিয়া বাজারের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার রাতেই শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম আটকের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে বৃহস্পতিবার শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com