1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

২ হাজার ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রানা, শ্রীবরদী: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ শেরপুরের শ্রীবরদী উপজেলার জামান মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জামান মিয়া শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে ত্রিশাল উপজেলার দরিরামপুর কাঁচাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামান মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে বৃহস্পতিবার ত্রিশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আহমেদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com