1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে প্রধান শিক্ষক কারাগারে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : দীর্র্ঘদিনের পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রীকে একতরফা তালাক দেন প্রধান শিক্ষক ফজলুল হক। আর এরপরই তালাকপ্রাপ্ত হয়ে স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে স্বামী ফজলুল হকের বিরুদ্ধে যৌতুক দাবীর মামলা করেন আদালতে। ওই মামলায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে কারাভোগ করছেন ফজলুল হক।

গত ১৬ এপ্রিল শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুইয়া কর্তৃক দণ্ডপ্রাপ্ত ফজলুল হক নালিতাবাড়ী উপজেলার পিপুলেশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ফজলুল হক স্ত্রী রাবেয়া খাতুনকে তালাক দেন। এরপর তালাকপ্রাপ্তা স্ত্রী রাবেয়া স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবীর অভিযোগ এনে ২০২০ সালে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর কিছুদিন হাজতবাস করায় ফজলুল হক ওই সময় সাময়িক বরখাস্ত হন। জামিনে এসে পুনরায় চাকরিতে যোগ দেন। গত ১৬ এপ্রিল আদালত প্রধান শিক্ষক ফজলুল হককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আরও ১০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠায়।

এদিকে ফজলুল হক দণ্ডপ্রাপ্ত হলে সাবেক স্ত্রী রাবেয়া খাতুন চাকুরি থেকে স্থায়ীভাবে বহিস্কার দাবী করে গত ২৯ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক বরাবর আবেদন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com