1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২৬

চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী। একই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি দুজন এবং আহতদের পরিচয় জানা যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। ঘটনাস্থলে নিহত একজনকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, বেপরোয়া গতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com