1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেরপুরে বিনাধান-২৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২৬

শেরপুর: বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাধান-২৪ এর প্রায়োগিক মাঠ দিবস অনুশিষ্ঠত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি এলাকায় বিনা নালিতাবাড়ী উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।

বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান তরফদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর কৃষি বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবদি ফরহাদ হোসেন ও জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর। প্রশিক্ষণ পরিচালনা করেন বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com