1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় বাস–মাহিন্দ্র সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টরচালক আবুল হাশেম নিহত হয়েছেন। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল সাতটার দিকে নকলা শহরের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মালবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর নকলা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। জালালপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে ওভারটেকের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চলে এলে বাসটি পাশ কাটাতে গিয়ে পেছন দিক থেকে মাহিন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রটি উল্টে যায় এবং চালক আবুল হাশেম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় সিএনজির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে এক যাত্রী গুরুতর আহত হন। তাঁকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com