1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করে তুলবে এবং এখানকার ছেলে-মেয়েরা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার উদীয়মান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা ক্রীড়া শিক্ষা কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন পর নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের মাধ্যমে জেলার ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com