1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

নালিতাবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১০মে) সরকারি নাজমুল স্মৃতি কলেজ বাংলা বিভাগ এবং সাহিত্য ও সংস্কৃতি সংঘ এই আয়োজন করে।

সরকারি নাজমুল স্মৃতি কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ জিল্লুর আহসান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমূখ।

এছাড়াও বাংলা বিভাগের শিক্ষক মৌসুমী মৌ এর সঞ্চালনায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

পরে রবীন্দ্রনাথের কবিতা, গান ও নাটকের উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com