1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে মাসের সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

শনিবার (১০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

 

সভায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন উপস্থিত থেকে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

এছাড়াও জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন, যানজট নিরসন এবং ঈদকে কেন্দ্র করে জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

 

এ সময় হাম ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com